বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য
র্যালি ,আলোচনা
সভা, কেক কাটা ও বৃক্ষচারা বিতরণের
মধ্য দিয়ে বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার
(১ অক্টোবর) বাগেরহাট প্রেসক্লাবে চ্যানেল আইয়ের বাগেরহাট জেলা প্রতিনিধি আল আমিন খান এর আয়োজনে
এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম
আকরাম হোসেন তালিম। বিশেষ অতিথি ছিলেন এনসিপির বাগেরহাট জেলা আহ্বায়ক মোরশেদ আনোয়ার সোহেল এবং বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন।এ
সময় জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান, বাগেরহাট
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টেলিভিশন
জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাগেরহাট এর সভাপতি মোঃ
কামরুজ্জামান, সাধারণ
সম্পাদক মোল্লা মাসুদুল হক, আলী আকবর টুটুল, বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী, ইয়ামিন আলীসহ বাগেরহাট
প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে
চ্যানেল আই সুনামের সঙ্গে
সংবাদ পরিবেশনের পাশাপাশি বিনোদন, সংস্কৃতি ও শিক্ষামূলক বিভিন্ন
অনুষ্ঠান প্রচার করে আসছে। বিশেষ করে হৃদয়ে মাটি ও মানুষ ও
হৃদয়ে বাংলাদেশ এর মতো অনুষ্ঠান দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।বক্তারা
আরও বলেন, বাগেরহাটে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আল আমিন খান অল্প
সময়ের মধ্যে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে
দায়িত্ব পালন করে স্থানীয় মানুষের মধ্যে পরিচিতি অর্জন করেছেন।প্রধান
অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ভবিষ্যতেও চ্যানেল আই সুন্দর ও
জনকল্যাণমূলক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি মিসইনফরমেশন ও ডিজইনফরমেশনের বিষয়ে
সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা করেন।
পরে
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও বৃক্ষচারা বিতরণের
মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।