ঝালকাঠিতে নবাগত পুলিশ সুপারের যোগদান
বৃহস্পতিবার (২০শে আগস্ট) ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার জনাব মেরিন সুলতানা।জানা যায়, পুলিশ সুপার মেরিন সুলতানা ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। অতঃপর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম, ঝালকাঠি মহোদয় নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং পুলিশ সুপার মহোদয় ঝালকাঠি জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন। এরপর তিনি জেলার দায়িত্বভার গ্রহণ করেন।পুলিশ সুপার মহোদয় দায়িত্বভার গ্রহণ শেষে নিজ কার্যালয়ে অত্র জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় করেন। তিনি সেখানে উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং জেলা পুলিশের সর্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করা এ পুলিশ সুপার পূর্বে এন্টি টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন।উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।