বিপ্লবী বার্তা

আবার গণঅভ্যুত্থান হলে সবার আগে ইসিই পুনর্গঠন করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

পুনরায় গণঅভ্যুত্থান ঘটলে সংস্কারের অংশ হিসেবে সবার আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে বলে মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে নির্বাচনী কারচুপির অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনের বিচারও হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই প্রধান সংগঠক।নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে এবং প্রধানমন্ত্রীর সুনজরে বর্তমান নির্বাচন কমিশন টিকে আছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।নিজের এক অভিজ্ঞতার কথা তুলে ধরে পাটওয়ারী বলেন, জাতীয় নির্বাচনের সময় বিভাগীয় কমিশনের সামনে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা থাকলেও রক্তপাত এড়াতে তিনি সরে এসেছিলেন। তবে নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, নির্বাচনের দিন গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন প্রশাসনিক পর্যায় থেকে নির্বাচনী প্রকৌশল করা হয়েছে, যা দেশবাসী দেখেছে।

আবার গণঅভ্যুত্থান হলে সবার আগে ইসিই পুনর্গঠন করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী