রোনালদোকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো পর্তুগাল
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পর্তুগাল। মঙ্গলবার কোচ রবার্তো মার্তিনেজ ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হলেন ৪১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি।আসন্ন আসরে গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি।দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রেখেছেন কোচ মার্তিনেজ। গোলবার সামলানোর দায়িত্বে রয়েছেন দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।রক্ষণভাগে আছেন দিয়োগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।মাঝমাঠ ও আক্রমণভাগে জায়গা পেয়েছেন রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।বিশ্বকাপে এবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল, আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে থাকবেন রোনালদো।