বিপ্লবী বার্তা

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার: সেতুমন্ত্রী

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, গত ঈদযাত্রায় যেসব সমস্যা ও ব্যত্যয় দেখা দিয়েছিল, সেগুলো চিহ্নিত করে এবার আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই সভার আয়োজন করা হয়েছে।দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘদিনের যানজট ও দুর্ঘটনার বিষয় তুলে ধরে সাংবাদিকরা দ্বিতীয় পদ্মা সেতুর অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের একাধিক প্রস্তাব রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটকে অগ্রাধিকার বিবেচনায় রাখা হয়েছে।তিনি জানান, আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দিকেই এগোচ্ছি। সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। এখন অর্থায়নের বিষয় নিয়ে আলোচনা চলছে এবং অন্যান্য প্রাক-প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।বর্তমানে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে সংযুক্ত করা বিদ্যমান পদ্মা সেতু দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। ২০২২ সালে উদ্বোধন হওয়া এই সেতুর মূল অংশের দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং ভায়াডাক্টসহ মোট দৈর্ঘ্য প্রায় ৯ দশমিক ৮৩ কিলোমিটার। প্রকল্পটিতে ব্যয় হয়েছিল ৩০ হাজার কোটি টাকার বেশি।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার: সেতুমন্ত্রী