শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল: মির্জা ফখরুল
দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়াকে ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়, দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের পতনের কারণেই অপরাধ বাড়ছে।'
তিনি আরও বলেন, 'শুধু আইন বা সরকারি উদ্যোগ দিয়ে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমসহ সমাজের সব স্তরের মানুষকে নিয়ে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।'
শিশুদের মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর প্রতি সম্মান শেখানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই দেশের ভবিষ্যৎ সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।