নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ফকিরহাটে এনসিপির বিক্ষোভ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় ফকিরহাটের কাটাখালী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির বাগেরহাট জেলা এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি বাগেরহাট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম। জাতীয় যুবশক্তি বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব মো. সাব্বির মীর ও মুখ্য সংগঠক স্বর্ণা আক্তার সুমি। জাতীয় ছাত্রশক্তি বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব খন্দকার ইউশা আহমেদ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব রমজান মোল্লা আকাশ।এ ছাড়া এনসিপি ফকিরহাট উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক নয়ন মোড়ল, মোল্লাহাট উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল আলম (দুখু), জাতীয় যুবশক্তি মোড়েলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম এবং ফকিরহাট উপজেলা শাখার সদস্য সচিব শেখ মিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান। তারা বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী রাজনীতি, সন্ত্রাস ও দমন-পীড়নের বিরুদ্ধে তাদের অবস্থান আপসহীন। যেকোনো ধরনের ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। সমাবেশ শেষে নেতাকর্মীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন।