মেহেরপুরের আমঝুপি বালিকা বিদ্যালয়ের ১৫ জন কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা দিলেন শিশু কিশোর সংগঠন
বিজ্ঞান, প্রযুক্তি ও মেধার অনন্য সমন্বয়ে এগিয়ে যাচ্ছে আমাদের নারী শিক্ষা— এই বার্তা নিয়ে মেহেরপুরের ঐতিহ্যবাহী আমঝুপি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষা-২০২৬, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা সভা।সম্প্রতি বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী ছাত্রীদের অর্জনে শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।০১ (অক্টোবর) রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টার সময় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মেহেরপুর জেলা প্রতিনিধি হাসিবুর জামান স্বপন সভাপতিত্বে দায়িত্ব পালন করেন।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই সংবর্ধনা পর্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষানুরাগী প্রধান শিক্ষক রুহুল আমিন। অনুষ্ঠানের সূচনাতেই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।সভাপতির বক্তব্যে হাসিবুর জামান স্বপন বলেন, "এসএসসি পরীক্ষা -২০২৬ এর এই সাফল্য তোমাদের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ অর্জন। তোমরা এই সাফল্য অর্জনের জন্য সময়কে সঠিকভাবে ব্যবহার করে, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে তোমাদের মেধাকে আলোকিত করেছো। আগামী ভবিষ্যতেও যেন তোমরা তোমাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষ ও গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারো এই আমাদের প্রত্যাশা।"অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান যুগে শুধুমাত্র মুখস্থবিদ্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং অর্জিত ফলাফলকে ভিত্তি করে আগামী দিনের (গ্লোবাল চ্যালেঞ্জ) মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা কেবল নিজেদের নয়, পুরো এলাকার সুনাম কুড়িয়েছে। সংবর্ধিত ছাত্রীরা তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান ও পরিবারের নিরবচ্ছিন্ন সমর্থনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে।এছাড়াও মোহনা টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান লিটন (শিশু-কিশোর সংগঠনের প্রধান উপদেষ্টা) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক শাহ আলম মোল্লা ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ হাফিজুজ্জামান।সম্মানীয় অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টার নিউজ এর খুলনা ব্যুরো প্রধান (অন্যতম দায়িত্বপ্রাপ্ত) মোঃ রাশেদুজ্জামান, আমঝুপি শিশু-কিশোর সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ মিলন, প্রচার সম্পাদক ও জেলা জিয়া সাইবার ফোর্স (ZCF)-এর আহ্বায়ক আশিক রেজা, প্রচার সম্পাদক ও (বাংলা এডিশনের মেহেরপু জেলা প্রতিনিধি) সেলিম রেজা, জেলা হিউম্যান রাইটস কেন্দ্রীয় কমিটির পরিচালক এম এ মুহিত, হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক দিলারা পারভীন ইত্যাদি।কমিটির পক্ষ থেকে বলেন, শিক্ষাজীবনের অনুপ্রেরণার যোগান ও সকল শিক্ষার্থীদের শিক্ষানুরাগী করা এবং ভবিষ্যৎ জীবনে মেধাতালিকা ভুক্ত করনের প্রেষণা যোগাতে এ আয়োজন।