বিপ্লবী বার্তা

কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, গুরুত্ব পাবে দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব

কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, গুরুত্ব পাবে দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ববন্যা ও নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় নারীদের নেতৃত্ব, অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন (ওয়াইএফসি-বিডি)-এর বাস্তবায়নে, ইউথনেট গ্লোবাল-এর বাস্তবায়নে, উইমেন’স পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ফান্ড (ডব্লিউপিএইচএফ)-এর অর্থায়নে এবং ইউএন ওমেন বাংলাদেশ-এর সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. কুদরত-ই-খুদা। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের লিড ফিল্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড লোকাল এনগেজমেন্ট জাহিদ কবির, প্রকল্প সমন্বয়কারী জান্নাতুন্নাহার তান্নি ও স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নারী অংশগ্রহণকারীরা।সভায় প্রকল্পের লক্ষ্য, পরিকল্পিত কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরা হয়। প্রকল্পের আওতায় নারীদের দুর্যোগ প্রস্তুতি, মোকাবিলা ও পুনরুদ্ধারে প্রশিক্ষণ, পিস সার্কেল গঠন, পুরুষ সহযোগীদের সম্পৃক্তকরণ এবং ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।এ সময় নারী অংশগ্রহণকারীরা বন্যা ও নদীভাঙনকালে তাঁদের অভিজ্ঞতা, নিরাপত্তা, জীবিকা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।সভায় বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাঁরা স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণসহ দুর্যোগ মোকাবিলার সব পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, গুরুত্ব পাবে দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব