বিপ্লবী বার্তা

আলো-আঁধারের গল্প নিয়ে জাবিতে আসছেন নাজিফা তুষি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২ ও ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ‘রইদের আন্ধার’। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বাংলা থিয়েটার ও কাব্যিক স্কুল অব আর্টসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই উৎসব।উৎসবে মূল আকর্ষণ হিসেবে থাকছে ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া চলচ্চিত্র ‘রইদ’–এর প্রদর্শনী।​মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’–এর চারটি প্রদর্শনী হবে এই দুই দিনে। প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এলইডি পর্দায় চলচ্চিত্রটি দেখানো হবে। প্রদর্শনীর প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও নাট্য সংগঠনের সদস্যদেরও এতে আমন্ত্রণ জানানো হয়েছে।​আয়োজকেরা জানান, চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠানে থাকছে চলচ্চিত্রবিষয়ক সেমিনার ও প্রদর্শনী-পরবর্তী তারকা আড্ডা। আড্ডায় দর্শকদের মুখোমুখি হবেন চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন ও অভিনয়শিল্পী নাজিফা তুষি। আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ঐতিহ্যবাহী বায়োস্কোপ, সাদা থান শাড়িতে আঁকা চিত্রপট, পটচিত্র ও রিকশাচিত্র নিয়ে লোকশিল্পের প্রদর্শনী। এ উপলক্ষে পুরো প্রাঙ্গণ তালগাছ ও তালের আবহে সাজানো হবে।​আয়োজনটির বিষয়ে বাংলা থিয়েটারের সংগঠক মেহেরাব সিফাত বলেন, “আমরা এই আয়োজনে বাংলার লোকশিল্প ও লোকসংস্কৃতিকে সমসাময়িক ভাষায় উপস্থাপনের চেষ্টা করছি।”

আলো-আঁধারের গল্প নিয়ে জাবিতে আসছেন নাজিফা তুষি