বিপ্লবী বার্তা

দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ব্রিজ মোড়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে শাহিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।রবিবার (২৩শে আগষ্ট) সকাল ৮:২০ মিনিটের দিকে দামুড়হুদা ব্রিজ মোড়ের দামুড়হুদা ব্রিজ সংলগ্ন প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন দামুড়হুদার চিৎলা কবরস্থান পাড়ার বাবলুর ছেলে।আহতরা হলেন দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট মোঃ ফিরোজ হোসেন (৩২), অফিস স্টাফ মোঃ জনি (৪২) এবং দামুড়হুদা মন্দির পাড়ার রবিন জেলের ছেলে রং মিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দামুড়হুদা ব্রিজ সংলগ্ন মোড়ে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি বা ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে শাহিনের অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩