বিপ্লবী বার্তা

দুদকের নতুন মহাপরিচালক হলেন লক্ষ্মীপুরের মোরশেদ আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কৃতী সন্তান মোহাম্মদ মোরশেদ আলম। তিনি উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের বাসিন্দা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে পরিচালক পদ থেকে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।জানা গেছে, মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুর্নীতি দমন কমিশনে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ধারাবাহিক পদোন্নতির মধ্য দিয়ে পরিচালক পদে উন্নীত হওয়ার পর এবার নিজ প্রতিষ্ঠানের জনবল থেকে পদোন্নতি পেয়ে দুদকের সপ্তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার গৌরব অর্জন করেছেন।রায়পুরের প্রত্যন্ত লুধুয়া গ্রামের সন্তান মোহাম্মদ মোরশেদ আলমের এ পদোন্নতির খবরে নিজ এলাকা ও উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। তাঁর এ অর্জনকে রায়পুরের জন্য বিশেষ সম্মান ও গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ভূমিকা রাখবেন।

দুদকের নতুন মহাপরিচালক হলেন লক্ষ্মীপুরের মোরশেদ আলম