দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন আসিফ মাহমুদ
দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬ সম্মেলনে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।রোববার (১০ মে) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হন। তার এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।এনসিপির মিডিয়া সেল জানিয়েছে, সফরকালে তিনি মানবাধিকার, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের বিভিন্ন সাংগঠনিক ও কমিউনিটি কার্যক্রমেও তিনি অংশ নেবেন। ১০ দিনের সফর শেষে আগামী ১৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।