বিপ্লবী বার্তা

পারস্য উপসাগরের তলদেশের ইন্টারনেট কেবলে ‘হামলার হুমকি’ ইরানের

পারস্য উপসাগরের তলদেশে থাকা সাবমেরিন ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোকে ঘিরে  তৈরি হয়েছে নতুন উত্তেজনা। তাসনিম নিউজ এ সংক্রান্ত একটি মানচিত্র প্রকাশ করেছে, বিশ্লেষকদের মতে যেটি অঞ্চলটির ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার ওপর এক ধরনের প্রচ্ছন্ন হুমকি।প্রতিবেদনটিতে হরমুজ প্রণালিকে শুধু জ্বালানি পরিবহনেরই পথ নয়, বরং গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল করিডোর হিসেবে তুলে ধরা হয়েছে। এই পথ দিয়েই সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের ইন্টারনেট সংযোগ পরিচালিত হয়।বিশ্লেষকদের মতে, এটি কেবল তথ্যভিত্তিক প্রতিবেদন নয়; বরং আঞ্চলিক কেবল নেটওয়ার্ক, ল্যান্ডিং স্টেশন ও ডেটা সেন্টারগুলোকে সম্ভাব্য কৌশলগত লক্ষ্য হিসেবে ইঙ্গিত করা হয়েছে। বিশেষ করে আমিরাত ও বাহরাইনের ক্লাউড অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বড় ধরনের অর্থনৈতিক ও যোগাযোগ বিপর্যয় ঘটতে পারে।এমন পরিস্থিতিতে এই বার্তা এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে ইতোমধ্যে ডিজিটাল অবকাঠামো লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক প্রতিবেদনে আমিরাত ও বাহরাইনে ক্লাউড স্থাপনায় ড্রোন হামলার দাবিও করা হয়েছে।

পারস্য উপসাগরের তলদেশের ইন্টারনেট কেবলে ‘হামলার হুমকি’ ইরানের