রায়পুরায় ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু
নরসিংদীর রায়পুরা উপজেলার খানা বাড়ি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নুর মোহাম্মদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নেয়ামতপুর এলাকায়। তিনি রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে খানাবাড়ি রেল স্টেশন প্লাটফর্মে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ধাক্কা লেগে নুর মোহাম্মদকে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দীন বলেন, আমরা লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। নিহত নুর মোহাম্মদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।