যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে এক ব্রিফিংয়ে বলেছেন, ইরানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে একটি ‘স্পষ্ট অঙ্গীকার’ প্রয়োজন।তিনি বলেন, 'সহজভাবে বললে, আমরা এমন একটি দৃঢ় প্রতিশ্রুতি দেখতে চাই যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এমনকি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম এমন কোনো প্রযুক্তি বা সরঞ্জাম অর্জনের চেষ্টাও করবে না।' পাকিস্তান সফরকালে দেওয়া এই বক্তব্যে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন ভ্যান্স।