বিপ্লবী বার্তা

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির নেতা মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব করা হয়েছে আখতার হোসেনকে।শুক্রবার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসিরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।এ ছাড়া আন্তর্জাতিক যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ। এস.এম. সাইফ মুস্তাফিজ কোষাধ্যক্ষসহ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন। অন্য যুগ্ম সদস্যসচিবরা হলেন মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ২৪ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমীন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুশরাত তাবাসসুম, মনিরা শারমিন ও ব্যারিস্টার সানি আবদুল হক।এ ছাড়া মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।পুনর্গঠিত কমিটিতে বিভিন্ন বিভাগীয় সম্পাদক, সহ-সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের দায়িত্বও বণ্টন করা হয়েছে। আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ, দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশির এবং শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।এ ছাড়া নারী বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হুমায়রা নূর, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হিসেবে মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, মিডিয়া সম্পাদক হিসেবে ইয়াসির আরাফাত, ধর্ম সম্পাদক হিসেবে মাওলানা সানাউল্লাহ খান, পরিবেশ ও জলবায়ু সম্পাদক হিসেবে সাঙ্গফতা বুশরা মিশমা এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটিতে মানবাধিকার, সমাজকল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য, ক্রীড়া, জুলাই গণঅভ্যুত্থান, ত্রাণ ও দুর্যোগ, যুব ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে সম্পাদক ও সহ-সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকা বিভাগ উত্তরে সাইফুল্লাহ হায়দার, ঢাকা বিভাগ দক্ষিণে আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন, রাজশাহী বিভাগে ইমরান ইমন, রংপুর বিভাগে ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, সিলেট বিভাগে প্রকৌশলী কামরুল আরিফ, খুলনা বিভাগে শাহরিন ইরা, বরিশাল বিভাগে ড. শামীম হামিদী এবং ময়মনসিংহ বিভাগে মিয়াজ মেহরাব তালুকদার দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তর ও দক্ষিণ অংশের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন যথাক্রমে নাভিদ নওরোজ শাহ্ ও এ.এস.এম. সুজাউদ্দীন। প্রবাসী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।নতুন কমিটিতে একাধিক সহ-সম্পাদক এবং সদস্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের তালিকায় অধ্যাপক এম.ই.এইচ. আরিফ, প্রফেসর জার্জিস কাদির চৌধুরী, বিপিন জ্যোতি চাকমা, গোপীনাথ ত্রিপুরাসহ বিভিন্ন পেশা ও পরিচয়ের ব্যক্তিরা রয়েছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির তালিকায় উল্লিখিত নামগুলোর ক্রম জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করা হয়নি।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক নাহিদ ইসলাম