জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্নপ্রকাশ করেছে 'আফতাবনগর কল্যাণ পরিষদ'
রাজধানীর আফতাবনগরকে একটি আধুনিক, নিরাপদ ও শতভাগ বাসযোগ্য মডেল আবাসিক এলাকায় রূপান্তরের দূরদর্শী প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘আফতাবনগর কল্যাণ পরিষদ’।'ঐক্য আমাদের শক্তি, সেবা আমাদের অঙ্গীকার, উন্নয়ন আমাদের লক্ষ্য, সততা আমাদের মূল্যবোধ'-এই চার মূলনীতিকে সামনে রেখে ১২ জুন (শুক্রবার) সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। আফতাবনগরের আড্ডার মোড় সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনাড়ম্বর অথচ প্রাণবন্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবকসহ প্রায় এক হাজার স্থানীয় বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।আধুনিক ও পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে আফতাবনগরের যে বিপুল সম্ভাবনা আছে তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এলাকার বহু ভবন মালিক ও বাসিন্দা নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। 'আফতাবনগর কল্যাণ পরিষদ' সেই অবহেলিত সমস্যাগুলো সমাধানে কাজ করবে এবং বাসিন্দাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।কাজী আলমগীর হোসেনজহুরুল ইসলাম সিটি সোসাইটির কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুস সালাম, অ্যাডভোকেট আকবর হোসেন এবং আবু তাহের কোরেশী'র সঞ্চালনায় এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো: হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও আফতাবনগরের স্থায়ী বাসিন্দা জিয়াউল করিম। এছাড়া অনুষ্ঠানের প্রধানের আকর্ষণ ছিলেন আফতাবনগর কল্যাণ পরিষদের আহ্বায়ক জনাব কাজী আলমগীর হোসেন।বক্তব্য রাখছেন 'আফতাবনগর কল্যাণ পরিষদ' এর আহ্বায়ক জনাব কাজী আলমগীর হোসেন। ছবি: বিপ্লবী বার্তাবক্তব্যে কাজী আলমগীর হোসেন বলেন, আধুনিক ও পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে আফতাবনগরের যে বিপুল সম্ভাবনা আছে তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এলাকার বহু ভবন মালিক ও বাসিন্দা নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আফতাবনগর কল্যাণ পরিষদ সেই অবহেলিত সমস্যাগুলো সমাধানে কাজ করবে এবং বাসিন্দাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি আরও জানান, 'প্রতিটি ব্লকের প্রধান সড়কের পাশে সুনির্দিষ্ট নেইমপ্লেট স্থাপন, মশা নিধন কার্যক্রম জোরদার, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধশালী আফতাবনগর গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।'উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে মহিলা ও পুরুষদের জন্য পৃথক ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সাথে মশার উপদ্রব ও ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সংগঠনের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত চারটি আধুনিক ফগার (ফগিং) মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা। ছবি: বিপ্লবী বার্তাঅনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এফ ব্লক মসজিদের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক জনাব আইয়ুব আলী, পাওয়ার গ্রিড কোম্পানির পরিচালক হুমায়ুন কবির আব্বাসী, ফাতেমা বিল্ডার্স-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শামছুল হক এবং ‘ভোরের সাথী’ ব্যায়াম সংগঠনের সভাপতি মোঃ আলাউদ্দিন।এছাড়া উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম সিটি সোসাইটির সহ-সভাপতি ও জি ব্লক মসজিদের সভাপতি মোঃ আবু সুফিয়ান, সহ-সভাপতি মোক্তার হোসেন মৃধা, সহ-শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং জাতীয় দৈনিক বিপ্লবী বার্তা'র প্রকাশক জনাব শেখ মাহমুদ উজ্জ্বল এবং সহ-রাস্তা, রক্ষণাবেক্ষণ ও মেরামত সম্পাদক এবং জাতীয় দৈনিক বিপ্লবী বার্তা'র নির্বাহী সম্পাদক মোঃ কাইয়ুম তালুকদার, সহ-অর্থ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী (মনা), দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।নতুন এই সংগঠনের যুগোপযোগী ও সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আফতাবনগরের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং বাসিন্দাদের অধিকার রক্ষায় ফ্ল্যাট ও ভবন মালিকগণ আফতাবনগর কল্যাণ পরিষদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।