বিপ্লবী বার্তা

বিশ্বকাপের আগে আবারও চোট পেলেন নেইমার

একের পর এক চোটের কারণে আবারও শঙ্কায় পড়েছেন নেইমার। সদ্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এই ব্রাজিলিয়ান তারকা এবার ডান পায়ের কাফ মাসলে চোটে পড়েছেন। সান্তোস জানিয়েছে, চোটের কারণে সামনের কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত রোববার কুরিতিবার বিপক্ষে ম্যাচে কাফের সমস্যার কারণে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয় তাকে। সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের কাফে দুই মিলিমিটারের হালকা ফোলাভাব ধরা পড়েছে। তবে এটি গুরুতর নয় এবং ২৭ মে থেকে শুরু হওয়া ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে তার সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। বর্তমানে সান্তোসের ‘রেই পেলে ট্রেনিং সেন্টার’ এ চিকিৎসা নিচ্ছেন নেইমার। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের চিকিৎসকরাও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপের জন্য সম্প্রতি চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। এটি হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।

বিশ্বকাপের আগে আবারও চোট পেলেন নেইমার