বিপ্লবী বার্তা

পর্দা নামলো কান উৎসবের, ঘোষিত হলো বিজয়ীদের নাম

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব-এর ৭৯তম আসরের পর্দা নেমেছে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে। ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল-এ টানা ১২ দিনের বর্ণিল আয়োজন শেষে শনিবার (২৩ মে) ঘোষণা করা হয় এবারের বিজয়ীদের নাম।এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে সর্বোচ্চ সম্মান ‘স্বর্ণপাম’ জিতেছে রোমানিয়ান নির্মাতা ক্রিস্তিয়ান মুনজিউ পরিচালিত ফিয়র্ড। একই চলচ্চিত্র আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কারও ঘরে তোলে।গ্রাঁ প্রিঁ জিতে নেয় রুশ নির্মাতা আন্দ্রে জিয়াজিন্তসেভ-এর মিনোটর। অন্যদিকে জুরি প্রাইজ পেয়েছে জার্মান পরিচালক ভালেস্কা গ্রিজেবা-এর দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার।অভিনয় বিভাগে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পান বেলজিয়ামের এমানুয়েল মাকিয়া ও ফ্রান্সের ভ্যালন্তাঁ কাম্পানি। সেরা অভিনেত্রীর সম্মান ভাগ করে নেন ফরাসি অভিনেত্রী ভিরজিনি এফিরা এবং জাপানের তাও অকামোতো।এবারের সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন বিশ্বখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন, অভিনেতা জন ট্রাভোল্টা এবং গায়িকা-অভিনেত্রী বারব্রা স্ট্রাইস্যান্ড।এছাড়া ডকুমেন্টারি, স্বল্পদৈর্ঘ্য, ইমারসিভ ও সমকামী চলচ্চিত্র বিভাগসহ বিভিন্ন শাখায় দেওয়া হয়েছে অসংখ্য পুরস্কার। চলচ্চিত্রপ্রেমীদের চোখে এবারের কান উৎসব ছিল বৈচিত্র্যময় গল্প, নতুন নির্মাতা ও আন্তর্জাতিক সিনেমার এক প্রাণবন্ত মিলনমেলা।

পর্দা নামলো কান উৎসবের, ঘোষিত হলো বিজয়ীদের নাম