চট্টগ্রাম উত্তর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির-২৬ অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২৬’ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক মুহাম্মদ শামীম উদ্দিন।
শাখা সভাপতি মাঈন উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি বাহা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাজান চৌধুরী এবং জহিরুল ইসলাম।
শিক্ষাশিবিরের প্রথম দিনে দারসুল কুরআন পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সাইন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মাওলানা বিএম মফিজুর রহমান আজহারী। দ্বিতীয় দিনের শুরুতে দারসুল হাদিস পেশ করেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা শরিফ উদ্দিন পাটোয়ারী।
এছাড়া আলোচনায় অংশ নেন নজরুল ইসলাম, আলাউদ্দিন শিকদার, ফখরুল ইসলাম, ইব্রাহিম হোসেন রনি, ড. আ ম ম মশরুর হোসাইন, শহিদুল ইসলাম, ফায়েদ, ফছিহুল আলম শিবলী, কুতুব উদ্দিন শিবলী ও আবু সুফিয়ানসহ ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সাবেক সভাপতিবৃন্দ।