রোববার শেষ হচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বার্তা
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আগামী রোববার শেষ হচ্ছে বলে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ (কেএএন) জানিয়েছে, তেহরানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা আর মাত্র কয়েক দিনের মধ্যে শেষ হচ্ছে এমন বার্তা তেল আবিবকে পাঠিয়েছে ওয়াশিংটন।প্রতিবেদনে বলা হয়েছে, অনির্দিষ্টকালের আলোচনা নয় বরং ইরানের সঙ্গে একটি সুনির্দিষ্ট সমঝোতায় পৌঁছাতে চান ট্রাম্প। সে লক্ষ্যেই সময়সীমা নির্ধারণ করে চাপ বাড়ানো হচ্ছে।তবে ইসরায়েলি সূত্রগুলো বলছে, চলতি সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা কম। তারা মার্কিন প্রশাসনের বর্তমান পদক্ষেপগুলোকে ‘বিভ্রান্তিকর’ বলেও মন্তব্য করেছেন।এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, ইরানের কাছ থেকে কোনো প্রস্তাব পাওয়ার জন্য ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি।সাংবাদিকদের তিনি বলেন, “প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ইরানকেই তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।”