বিপ্লবী বার্তা

শুরু হয়েছে জবি আইটি সোসাইটির আয়োজনে ‘JnU AI & IT Fest 2026’

‎জবি প্রতিনিধি: প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উদ্ভাবন ও সৃজনশীলতাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটির আয়োজনে শুরু হয়েছে ‘JnU AI & IT Fest 2026’। ‎রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এ প্রযুক্তি উৎসবে শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য রাখা হয়েছে নানা আয়োজন। প্রযুক্তির জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীদের নতুন কিছু করার সুযোগ করে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। ‎উৎসবে রয়েছে মোট পাঁচটি প্রধান সেগমেন্ট। ‎এর মধ্যে ‘AI Ad-Venture — Prompt to Production Challenge’ সেগমেন্টে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আইডিয়া থেকে বাস্তবসম্মত প্রোডাকশন তৈরির চ্যালেঞ্জে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ‎এছাড়া ‘AI & IT Olympiad’-এ রয়েছে Junior ও Senior Segment, যেখানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা যাচাই করার সুযোগ পাবেন। ‎‎উৎসবের আরেকটি আকর্ষণ ‘BrainChild Season 2.0 — National App, Web & AI Project Expo’। এ সেগমেন্টে জাতীয় পর্যায়ে তৈরি বিভিন্ন অ্যাপ, ওয়েব ও AI-ভিত্তিক প্রজেক্ট প্রদর্শনের সুযোগ থাকছে। ‎‎প্রযুক্তি বিষয়ক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য থাকছে ‘TechUncut’। এতে বিভিন্ন Creators ও Corporate ব্যক্তিত্বদের সঙ্গে প্রযুক্তি, ক্যারিয়ার ও সমসাময়িক প্রযুক্তি-দুনিয়া নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। ‎‎এছাড়াও উৎসবে রয়েছে ‘TechCare Zone’, যেখানে সফটওয়্যার ইনস্টলেশন ও সিস্টেম সেটআপসহ বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। ‎‎আয়োজকরা জানান, তরুণদের প্রযুক্তিমুখী করে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতেই এ আয়োজন। উৎসবের বিভিন্ন পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। ‎‎আয়োজকদের প্রত্যাশা, ‘JnU AI & IT Fest 2026’ তরুণ প্রজন্মের প্রযুক্তি-চর্চা ও উদ্ভাবনী চিন্তাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুরু হয়েছে জবি আইটি সোসাইটির আয়োজনে ‘JnU AI & IT Fest 2026’