নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে আনলো সরকার
দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইনের ৫ টাকার কারেন্সি নোট বাজারে ছেড়েছে সরকার। মঙ্গলবার থেকে নতুন সিরিজের এ নোট প্রচলন শুরু হয়েছে।অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরযুক্ত নোটটি প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও সরবরাহ করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে বাম পাশে রয়েছে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার নকশা। পেছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ সংবলিত জলছাপ, ইলেকট্রোটাইপ ‘৫’ এবং সরকারের মনোগ্রাম। পাশাপাশি নোটে সংযোজন করা হয়েছে বিশেষ নিরাপত্তা সুতা ও মাইক্রোপ্রিন্ট প্রযুক্তি।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতো চালু থাকবে।