প্রশাসনের আদেশ অমান্য করে রাস্তার উপর দেয়াল নির্মাণ
নরসিংদীতের বেলাবতে প্রশাসনের আদেশ অমান্য করে সত্তর পারিবারিক রাস্তার উপরে দেওয়াল নির্মাণ করেছে প্রভাবশালী মহল। জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় মৃত আব্দুস সালাম মাস্টারের ছেলে মাহবুবুর রহমান, মৃত জামাল উদ্দীনের ছেলে মিজান এবং আব্দুল হাই রস্তার উপরে এই দেওয়াল নির্মান কাজ শুরু করেন। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সাময়ক ভাবে নির্মাণ বন্ধ করিলেও রাতের আধারে আবার কাজ করে।স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বেলাব উপজেলার বিন্নাবাই পশ্চিমপাড়া গ্রামের মৃত একবর আলী প্রধান জীবিত থাকা অবস্থায় তার সাত সন্তানকে বসবাসের ভিটা বণ্টন করে দিয়ে যায়। বসত ভিটার মাঝ দিয়ে উভয় পক্ষকে চলাচলের জন্য প্রায় ছয় ফুট প্রস্ত রাস্তা দিয়ে যায়। গত কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাহবুব এবং তার চাচা মিজান, আব্দুল হাই রাস্তার অর্ধেকের বেশি দখল করে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তা বন্ধ করে দেয়।বিষয়টি সমাধানের জন্য আলাউদ্দিন, কামাল হোসেন, আকরাম, আইয়ূব আলী, আব্দুর রহমান, মুর্শিদ, সিদ্দিক, সাদেক মিয়া এবং আতিকুর রহমান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জহিরুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্নার কাছে গেলে দুই জনই বিষয়টি মিমাংসার জন্য বসতে বললে প্রতিপক্ষ এতে রাজি হয়নি। পরে বিষয়টি বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবিহিত করা হয়। গত ২৯শে আগস্ট স্থানীয় লোকজন রাস্তার সকল বাঁশের খুঁটি অপসারণ করে দিয়ে আসলে তারা ইট দিয়ে দেয়াল নির্মানের সিদ্ধান্ত নেয়। বিষয়টি বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে দায়িত্ব দিলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে স্থাপনা তৈরি করতে নিষেধ করে আসে। কিন্তু এসিল্যান্ডের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক রাস্তার উপর ইট দিয়ে দেয়াল নির্মাণের কাজ শুরু করলে পুনরায় উপজেলা প্রশাসনকে জানালে পুলিশের মাধ্যমে সাময়িক নির্মান কাজ বন্ধ হলেও রাতের আধারে তারা আবার কাজ শুরু করলে এলাকাবাসী এবং প্রতিপক্ষের লোকজন কাজে বাঁধা দেয় এবং দেয়াল ভেঙ্গে ফেলে দেয়। এসময় মাহবুব এলাকাবাসীর সহ বিভিন্ন জনের নামে থানায় মামলা করার হুমকি দেয়।এ বিষয়ে জানতে চাইলে সাদেক মিয়া বলেন, এই রাস্তা আমাদের পূর্ব পুরুষদের দেওয়া রাস্তা। প্রায় সত্তর বছরের পুরাতন এই রাস্তা বন্ধ করে দিতে চাচ্ছে তারা। রাস্তা বন্ধ করে দিলে প্রায় ১৫ টি পরিবার বন্দি হয়ে যাবে। তাদের চলাচলের কোন রস্তা থাকবে না। রাস্তায় ইট দিয়ে দেয়াল নির্মাণকারী মাহবুব জানান, ৩রা সেপ্টেম্বর কোর্টে মামলা করে আমি দেওয়াল নির্মান করতেছি।বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা রাজিয়া (স্বপ্না)বলেন, 'বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। দুই পক্ষকেই আমি বলেছিলাম বসে মিমাংসা করার জন্য। কিন্তু ওই পক্ষ বিষয়টি মানে নাই।'বেলাব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদে বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুই পক্ষকেই রবিবার দিন অফিসে আসার জন্য বলেছি। বিষয়টি গুরুত্বপূর্ণ। জনচলাচলের রাস্তা বন্ধ করার কোন সুযোগ নেই।'