সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
সাতক্ষীরায় ‘হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের কারিগরি দিক ও গুরুত্বের ওপর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন মৃধা।[TECHTARANGA-POST:6207]প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবস ব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হবে। সাতক্ষীরা জেলায় এ বছর ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কার্যক্রমের প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষ ৩ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। পুরো জেলায় ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এই টিকাদান কর্মসূচি চলবে।[TECHTARANGA-POST:6200]সভায় আরও জানানো হয়, যে সকল শিশু ইতিপূর্বে এমআর বা হামের টিকা পেয়েছে কিংবা এই রোগে আক্রান্ত হয়েছে, নির্ধারিত বয়সী সেই সকল শিশুকেও এই ক্যাম্পেইনের আওতায় টিকা নিতে হবে। তবে শর্ত থাকে যে, একটি শিশু পূর্ববর্তী টিকা প্রদানের পর অন্তত ২৮ দিন অতিবাহিত হলেই কেবল এই টিকা গ্রহণ করতে পারবে।উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার ও ডা. ইসমত জাহান সুমনা। এছাড়াও জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।