বিপ্লবী বার্তা

শিক্ষার পরিবেশ ও মান নিয়ে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না- রফিকুল ইসলাম জামাল এম পি

ঝালকাঠি -১ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল রাজাপুর কাঠালিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে  এইচএসসি ও সমমান পরীক্ষার হতাশাজনক ফলাফলে গভীর উদ্বেগ প্রকাশ এবং শিক্ষার মান উন্নয়নে জরুরি সতর্কীকরণ ও দিকনির্দেশনা দিয়েছেন। তার নিজস্ব অফিসিয়াল প্যাডের এক চিঠিতে বলেন, "আজ ৩১ অক্টোবর ২০২৬ ইং তারিখ প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আমার নির্বাচনী এলাকা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের অধিকাংশ কলেজের সামগ্রিক চিত্র দেখে আমি অত্যন্ত হতাশ ও গভীরভাবে উদ্বিগ্ন। এলাকার উচ্চ মাধ্যমিক শিক্ষার এই নাজুক পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।প্রাপ্ত তথ্যানুযায়ী, কলেজ গুলোর ফলাফল নিচে তুলে ধরা হলো।কাঠালিয়া উপজেলা: মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ: মোট পরীক্ষার্থী ৭৪ জন, পাস করেছে ৪৬ জন, জিপিএ-৫ পেয়েছে ১টি, পাসের হার ৬২.১৬%।আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ: মোট পরীক্ষার্থী ২৩১ জন, পাস করেছে ১১৭ জন, পাসের হার ৫০.৬৫%।তোফাজ্জল হোসেন মানিক মিয়া সরকারি কলেজ: মোট পরীক্ষার্থী ২২৪ জন, পাস করেছে ১১০ জন, জিপিএ-৫ পেয়েছে ১টি,পাসের হার ৪৯%।পশ্চিম ছিটকী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ: মোট পরীক্ষার্থী ২৫ জন, পাস করেছে ১২ জন, পাসের হার ৪৫%।রাজাপুর উপজেলা:আলহাজ্ব লালমোন হামিদ মহিলা ডিগ্রী কলেজ: মোট পরীক্ষার্থী ২১৬ জন, পাস করেছে ১২১ জন, জিপিএ-৫ পেয়েছে ৩টি, পাসের হার ৫৪%।বড়ইয়া ডিগ্রি কলেজ: মোট পরীক্ষার্থী ২৮৯ জন, পাস করেছে ৮৯ জন, জিপিএ-৫ পেয়েছে ১টি, পাসের হার ২৭%।রাজাপুর সরকারি কলেজ: মোট পরীক্ষার্থী ১৬৪ জন, পাস করেছে ৪২ জন, পাসের হার ২৫%।আব্দুল মালেক ডিগ্রি কলেজ: মোট পরীক্ষার্থী ৯৫ জন, পাস করেছে ১৮ জন, পাসের হার ১৯%।সামগ্রিকভাবে এই পাসের হার অত্যন্ত নিরাশাজনক এবং শিক্ষাব্যবস্থার এক চরম বিপর্যয়কে নির্দেশ করে। আমাদের সন্তানদের মেধা শিক্ষায় কেন এতটা পিছিয়ে পড়ছে, তার জবাবদিহিতা নিশ্চিত করার সময় এসেছে। শিক্ষার এই নিম্নমুখী মানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি এবং অভিভাবক সমাজ-আমরা কেউই দায় এড়াতে পারি না। নিয়মিত ক্লাসের অভাব, নিবিড় তদারকির দুর্বলতা এবং দায়িত্ব পালনে শৈথিল্যই আমাদের শিক্ষার্থীদের এই বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।এলাকার জনপ্রতিনিধি ও জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে আমি আপনাদের স্পষ্ট ভাষায় সতর্ক করতে চাই যে, শিক্ষার পরিবেশ ও মান নিয়ে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না। প্রতিটি প্রতিষ্ঠানকে অবিলম্বে এই ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে শিক্ষার মান ফেরাতে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।এই চরম প্রতিকূলতার মাঝেও যেসকল পরীক্ষার্থী জিপিএ-৫ সহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, তাদের আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। উল্লেখিত কলেজের মধ্যে কাঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ সবচেয়ে ভালো ফলাফল করায় শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, গভর্ণিং বডি ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে যারা কৃতকার্য হতে পারোনি, তোমাদের প্রতি আহ্বান- তোমরা হতাশ না হয়ে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে নতুন উদ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও।"বিষয়টি সাধারন মানুষ এবং অভিভাবকরা ইতিবাচক হিসেবে দেখছেন। 

শিক্ষার পরিবেশ ও মান নিয়ে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না- রফিকুল ইসলাম জামাল এম পি