বিপ্লবী বার্তা

আদালত প্রাঙ্গণ থেকে আবারও গ্রেপ্তার রায়পুর উপজেলা আ.লীগ নেতা রাসেল

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেলকে আবারও গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় আদালত ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।তবে কোন অভিযোগে বা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।এর আগে ২০২৫ সালের ১৪ নভেম্বর রাতে রায়পুর শহরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান রাসেলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন ১৫ নভেম্বর ২০২৪ সালের ৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।রাসেলের ঘনিষ্ঠজনদের দাবি, ওই মামলায় প্রায় তিন মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। এর মধ্যেই মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এসে আবারও গ্রেপ্তার হলেন।এদিকে তাঁর পুনরায় গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের দাবি, এর আগেও রাসেলকে মিথ্যা মামলায় কারাভোগ করতে হয়েছে। তবে নতুন করে গ্রেপ্তারের কারণ এবং সংশ্লিষ্ট মামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

আদালত প্রাঙ্গণ থেকে আবারও গ্রেপ্তার রায়পুর উপজেলা আ.লীগ নেতা রাসেল