পটুয়াখালী সেতুর ঢালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল পিকআপচালকের আহত দম্পতি
পটুয়াখালী সদর উপজেলায় পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৫ নভেম্বর) ভোরে পটুয়াখালী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। দুর্ঘটনায় আহত দুজন হলেন হারুন মোল্লা ও তার স্ত্রী
মরিয়ম বেগম।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের
নামাজের পর হঠাৎ বিকট
শব্দ শুনে ঘর থেকে বের
হয়ে সড়কে আসেন তারা। এ সময় পিকআপ
ভ্যান ও তেলের ট্যাঙ্কারের
মধ্যে মুখোমুখি সংঘর্ষ দেখতে পান। সংঘর্ষের তীব্রতায় যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপের চালক চান মিয়া ঘটনাস্থলেই মারা যান।পরে স্থানীয় লোকজন আহত হারুন মোল্লা ও মরিয়ম বেগমকে
উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।জানা গেছে, বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন হারুন মোল্লা ও তার স্ত্রী
মরিয়ম বেগম। পথে পটুয়াখালী সেতুর ঢালে পৌঁছালে তাদের বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজন আহত হন।পরে পটুয়াখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, নিহত চান মিয়ার মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পটুয়াখালী হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা রবিউল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত পিকআপ ও তেলের ট্যাঙ্কার
সড়ক থেকে সরিয়ে নিকটবর্তী একটি ফিলিং স্টেশনে রাখা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের
সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।