বিপ্লবী বার্তা

বিশ্বকাপে নিজ দলের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি মার্তিনেজ?

বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৯ দিন বাকি থাকতেই আর্জেন্টিনা দলে দুশ্চিন্তার খবর। দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ আঙুলের চোটে পড়েছেন। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ ফাইনালে ফ্রাইবুর্গের বিপক্ষে ৩–০ গোলের জয়ে খেলতে নামলেও আগেই অনুশীলনে ডান হাতের অনামিকায় আঘাত পান তিনি। চোটটি গুরুতর না হলেও আঙুলে হালকা মচকানোর কারণে পুরোপুরি ফিট হতে সময় লাগছে।চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও সুস্থ হয়ে উঠতে প্রায় ২০ দিন সময় লাগতে পারে। ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।আর্জেন্টিনা শিবির অবশ্য আশাবাদী, প্রথম ম্যাচের আগেই তিনি ফিট হয়ে উঠবেন। তবে স্থানীয় গণমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, এই সময়সীমা ঝুঁকিপূর্ণ এবং নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল। এর আগে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে এই দুই ম্যাচেও মার্তিনেজের খেলা অনিশ্চিত বলে জানা গেছে।

বিশ্বকাপে নিজ দলের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি মার্তিনেজ?