বিপ্লবী বার্তা

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও আরব উপসাগর এলাকায় নৌচলাচল নিয়ন্ত্রণে নতুন কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে ইরান।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আইআরজিসি জানিয়েছে, আরব উপসাগর থেকে হরমুজ প্রণালি পর্যন্ত প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলজুড়ে বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে।তেহরানের দাবি, এ পদক্ষেপের লক্ষ্য হলো জলসীমাকে দেশের শক্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আরব উপসাগরকে লক্ষ্য করে পরিকল্পনা করা বিদেশি শক্তির জন্য এ অঞ্চলে কোনো জায়গা নেই।

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা ইরানের