বিপ্লবী বার্তা

বিশ্ব জলবায়ু সম্মেলনে সোনালী আঁশের প্রতিনিধিত্ব করছেন ফরিদপুরের কৃতি সন্তান আবুল হাসান খান

বাংলাদেশের পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে তুরস্কে অবস্থান করছেন রাজ্জাক জুট মিলের কর্ণধার মো. আবুল বাশার খান। জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নিচ্ছেন তিনি।তুরস্কের ঐতিহাসিক শহর আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য এ সম্মেলনে পরিবেশবান্ধব ও টেকসই পাটপণ্যের বৈশ্বিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং গ্রিন ইকোনমিতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ব্র্যান্ডিং জোরদার করতে কাজ করছেন আবুল বাশার খান।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে দেশের জলবায়ুঝুঁকি ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরছে। একই সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশের বিশ্বব্যাপী পরিচিতি বাড়ানোর বিষয়েও কাজ করছেন প্রতিনিধি দলের সদস্যরা।নিজের লক্ষ্য সম্পর্কে মো. আবুল বাশার খান বলেন, ঐতিহ্যবাহী পাটশিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী করাই তাঁর মূল উদ্দেশ্য। বিশ্বমঞ্চে বাংলাদেশের সোনালি আঁশের সুনাম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পাটের মাধ্যমে বিশ্বজয়ের স্বপ্ন দেখেন তিনি।বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টায় পাটশিল্পের মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বিশ্ব জলবায়ু সম্মেলনে সোনালী আঁশের প্রতিনিধিত্ব করছেন ফরিদপুরের কৃতি সন্তান আবুল হাসান খান