বিপ্লবী বার্তা

পাক-আফগান সীমান্ত অভিযানে ভারত মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত

পাক-আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।আইএসপিআর জানায়, মোহমান্দ জেলায় অনুপ্রবেশের চেষ্টার সময় অভিযানে ৮ জন নিহত হয়। এছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্তে গোলাগুলিতে আরও ৫ জন নিহত হয়।বিবৃতিতে বলা হয়, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীরা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। মোহমান্দে তাদের আগেই শনাক্ত করা হয়েছিল বলে দাবি করা হয়।এছাড়া আফগান তালেবান প্রশাসন কার্যকর সীমান্ত ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে আইএসপিআর। তাদের দাবি, আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। পাকিস্তান জানায়, সীমান্ত এলাকায় ক্লিয়ারেন্স অভিযান চলছে এবং ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

পাক-আফগান সীমান্ত অভিযানে ভারত মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত