বিপ্লবী বার্তা

আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াডে ঢাকা পলিটেকনিকের সাফল্য, স্বর্ণপদক সহ একাধিক পদক অর্জন

আন্তর্জাতিক রোবটিক্স, প্রযুক্তি ও STEM-ভিত্তিক প্রতিযোগিতা Fibonacci International Robot & STEM Olympiad (FIRSO) 2026 এবং Fibonacci ITECX College Congress-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রকল্প, উদ্যোক্তা ও গবেষণাভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পদক ও পুরস্কার অর্জনের পাশাপাশি মেডেলজয়ী দলগুলো ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য কোয়ালিফাইড হয়েছে।FIRSO 2026 National Round-এর GreenTech Entrepreneurship ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে Gold Medal জিতেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দল Dynamic Project Innovators-DPI। উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান ও উপস্থাপনার মাধ্যমে বিচারকদের প্রশংসা অর্জন করে দলটি।এ দলের সদস্যরা হলেন টিম লিডার তাহসান আল মাহবী, প্রেজেন্টেশন মো. মাহিয়ান ইসলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও কোডিংয়ে রুদ্র মন্ডল এবং টিম সদস্য তাহসিন খান স্বপ্নীল, রাতুল হাসান ও আমির হামজা লিমন।এছাড়া FIRSO 2026-এর Green Entrepreneurship ক্যাটাগরিতে ‘Carbon-Negative Eco City’ প্রকল্পের জন্য The Aerovate দল অর্জন করেছে দ্বিতীয় স্থান ও Silver Medal। একই প্রতিযোগিতার SoftTech Entrepreneurship ক্যাটাগরিতে Team Marattok পেয়েছে Bronze Medal।অন্যদিকে Fibonacci ITECX College Congress-এর Research Paper বিভাগেও সাফল্য পেয়েছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। Data Science Segment-এ Team Zulfiqar প্রথম স্থান অর্জন করেছে। দলের সদস্য হিসেবে রয়েছেন MD Sifat Hossen ও Mubtasim Fuad Tahmid। একই বিভাগে Tahasin Al Mahabi-এর নেতৃত্বাধীন Dynamic Project Innovators দলও Bronze Medal অর্জন করেছে।জাতীয় পর্যায়ের এসব সাফল্যের মধ্য দিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামুখী মানসিকতা, প্রযুক্তিগত দক্ষতা ও দলগত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। বিশেষ করে প্রকল্প ও গবেষণাভিত্তিক প্রতিযোগিতায় একাধিক দলের পুরস্কার অর্জন শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনে আগ্রহের বিষয়টি সামনে এনেছে।আন্তর্জাতিক পর্বে যাওয়ার প্রস্তুতি জাতীয় পর্যায়ে মেডেল অর্জনের পর সংশ্লিষ্ট দলগুলো ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য ভ্রমণ ও অন্যান্য ব্যয়ের একটি অংশ দলগুলোকেও বহন করতে হবে।এ বিষয়ে Dynamic Project Innovators-DPI দলের সদস্যরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তারা পেয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে সফরের ব্যয়ের একটি অংশ বহনের বিষয় রয়েছে। তবে বাকি অংশের জন্য দলের পক্ষ থেকেও নির্দিষ্ট অর্থের প্রয়োজন হবে। এ বিষয়ে দলের সদস্যরা শিগগিরই বসে অংশগ্রহণের ব্যয় কীভাবে ব্যবস্থাপনা করা যায়, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করবেন।তারা আরও জানান, এই অর্জন শুধু নিজেদের দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ হিসেবে কাজে লাগাতে চান তারা। এ জন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি সহযোগিতা কিংবা স্পন্সরশিপের মাধ্যমে পাশে দাঁড়ালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পথ আরও সহজ হবে বলে মনে করেন তারা।ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার লক্ষ্যে সফল দলগুলোর পরবর্তী যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াডে ঢাকা পলিটেকনিকের সাফল্য, স্বর্ণপদক সহ একাধিক পদক অর্জন