বিপ্লবী বার্তা

এপ্রিল মাসের আইসিসি সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসসেরা খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।এই পুরস্কারের দৌড়ে নাহিদ রানা পেছনে ফেলেছেন ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে।নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখান এই ডানহাতি পেসার। সিরিজে মোট ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি অর্জন করলেন নাহিদ রানা।

এপ্রিল মাসের আইসিসি সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা