আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে আলোচনায়, এবার পুলিশি হেফাজতে কামাল
‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে পরিচয় দেওয়া অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে শুক্রবার দিবাগত রাতে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।স্থানীয় লোকজন
কামাল
উদ্দিনের ভাড়া
বাসাটি
ঘেরাও
করে
রাখার
খবর
পেয়ে
ঘটনাস্থলে যায়
পুলিশ।
পরে
পরিস্থিতি বিবেচনায় তাকে
নিজেদের হেফাজতে নেওয়া
হয়।
এ
বিষয়ে
কর্ণফুলী থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
নুর
আহমেদ
জানান,
ভোররাতে সেখানে
অনাকাঙ্ক্ষিত কোনো
ঘটনা
ঘটতে
পারত।
এমন
আশঙ্কা
থেকে
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
এড়াতে
তাকে
পুলিশি
হেফাজতে নেওয়া
হয়েছে।অন্যদিকে, ঢাকা
কলেজের
ছাত্রদল নেতা
খালিদ
পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে
মামলা
ও
গ্রেপ্তারি পরোয়ানা ছিল
বলে
জানিয়েছে এসআরবি। ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মোছা.
লাকী
আক্তার
গত
১
জুলাই
অতিরিক্ত চীফ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
মামলাটি করেন।
পরে
৯
জুলাই
মামলাটি এজাহারভুক্ত হয়।মামলার
অভিযোগ
অনুযায়ী, চলতি
বছরের
১৫
মার্চ
লাকী
আক্তারের সঙ্গে
খালিদ
পারভেজের বিয়ে
হয়।
বিয়ের
কয়েক
মাস
পর
১৬
জুন
তাকে
না
জানিয়ে
তালাক
দেন
খালিদ।
এরপর
শারীরিক সম্পর্কের প্রস্তাবে রাজি
না
হওয়ায়
দাম্পত্য জীবনের
অন্তরঙ্গ ছবি
ও
ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে
দেওয়ার
হুমকি
দেন
তিনি।
অভিযোগ
রয়েছে,
১৯
জুন
নিজের
ফেসবুক
আইডি
থেকে
ওই
নারীর
ব্যক্তিগত ছবি
ও
ভিডিও
প্রকাশ
করেন
খালিদ।এ
ঘটনায়
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,
২০১২-এর ৮(১),
৮(২), ৮(৩)
ও
৮(৪) ধারায় মামলা
করা
হয়।
মামলার
পর
থেকেই
আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালায়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এরই
ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের
ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সিপিএসসি এবং
এসআরবি-৩, মগবাজারের সিপিসি-২-এর যৌথ
দল
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান
চালিয়ে
খালিদ
পারভেজকে গ্রেপ্তার করে।
পরে
পরবর্তী আইনি
ব্যবস্থা গ্রহণের জন্য
তাকে
সংশ্লিষ্ট থানায়
হস্তান্তর করা
হয়।