বিপ্লবী বার্তা

অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সোজা সীমান্ত পার: শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালতের প্রক্রিয়ায় সময় নষ্ট না করে সরাসরি সীমান্ত পার করে দিতে হবে।বৃহস্পতিবার (২১ মে) হাওড়ার নতুন কালেক্টরেটে আয়োজিত প্রশাসনিক বৈঠকে তিনি আরপিএফ কর্মকর্তাদের এ নির্দেশ দেন। তিনি বিশেষভাবে পেট্রাপোল–বনগাঁ সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর কথা উল্লেখ করেন।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, নগর উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা, জেলা প্রশাসন, পুলিশ ও পৌর প্রতিনিধিরা এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।মুখ্যমন্ত্রী হাওড়া স্টেশন এলাকায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করার নির্দেশও দেন। পাশাপাশি জল-নিকাশি, যানজট ও অবৈধ দখল উচ্ছেদে রেল ও রাজ্য প্রশাসন যৌথভাবে কাজ করবে বলে জানান।বিশ্লেষকদের মতে, আসন্ন পুরভোটকে সামনে রেখে সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়ে রাজনৈতিক বার্তা দিচ্ছে রাজ্যের শাসক দল।

অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সোজা সীমান্ত পার: শুভেন্দু অধিকারী