বিপ্লবী বার্তা

টিকবে কি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি? বাড়ছে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাকি আছে মাত্র দুই দিন। তবে এই সময়ের মধ্যে তা টিকে থাকবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সোমবার(২০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, রোববার(১৯ এপ্রিল) ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা উপেক্ষা করায় গুলি চালিয়ে সেটি জব্দ করা হয়।অন্যদিকে, এ ঘটনার পাল্টা জবাব ও প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।এ পরিস্থিতিতে রয়টার্স বলছে, যুদ্ধবিরতির অবশিষ্ট সময় তা টিকে থাকবে কি না, তা নিয়ে শঙ্কা আরও গভীর হয়েছে।

টিকবে কি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি? বাড়ছে অনিশ্চয়তা