গোপালগঞ্জ, গাজীপুর ও পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কথিত সড়ক অবরোধ, অগ্নিসন্ত্রাস, গুম-খুন এবং দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) মুকসুদপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকালে মুকসুদপুর ডাকবাংলো চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশে আবারও অরাজকতা সৃষ্টি করতে ফ্যাসিস্ট অপশক্তি সড়ক অবরোধ ও অগ্নিসন্ত্রাসের মতো ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে। অতীতে গুম-খুন ও দমন-পীড়নের মাধ্যমে তারা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, জনগণ তা আর কখনো ফিরে আসতে দেবে না। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো লকডাউন বা নৈরাজ্যের বিরুদ্ধে মুকসুদপুর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো রাজপথে থেকে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশ শেষে ডাকবাংলো প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে মুকসুদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন