বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবি ছাত্রশক্তির সভাপতি ইসমাইল, সম্পাদক ওমর মুসান্না

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ইসমাইলকে সভাপতি এবং ওমর মুসান্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন ও আশিকুর রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাঈনউদ্দিন আরাফ ও এহতেসামুল হক ইশমাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন উলনছাতুর রহমান রাকিব এবং দপ্তর সম্পাদক হয়েছেন মো. নাঈম বিশ্বাস।

নবনির্বাচিত সভাপতি মো. ইসমাইল এর আগে চবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক ওমর মুসান্না সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

নতুন কমিটির বিষয়ে মো. ইসমাইল বলেন, আগের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। পূর্ববর্তী নেতৃত্বের কিছু ত্রুটি ছিল, সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তারা।

তিনি বলেন, চবি ছাত্রশক্তি কোনো সরকারি দলের ছাত্রসংগঠনের মতো কিংবা ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তারকারী কোনো নির্দিষ্ট বলয়ের সংগঠন হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে সংগঠনটি।

এদিকে, ঘোষিত আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

উল্লেখ্য, গত ২১শে অক্টোবর জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কমিটি স্থগিত করা হয়েছিল।

ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

চবি ছাত্রশক্তির সভাপতি ইসমাইল, সম্পাদক ওমর মুসান্না

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ইসমাইলকে সভাপতি এবং ওমর মুসান্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন ও আশিকুর রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাঈনউদ্দিন আরাফ ও এহতেসামুল হক ইশমাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন উলনছাতুর রহমান রাকিব এবং দপ্তর সম্পাদক হয়েছেন মো. নাঈম বিশ্বাস।

নবনির্বাচিত সভাপতি মো. ইসমাইল এর আগে চবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক ওমর মুসান্না সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

নতুন কমিটির বিষয়ে মো. ইসমাইল বলেন, আগের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। পূর্ববর্তী নেতৃত্বের কিছু ত্রুটি ছিল, সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তারা।

তিনি বলেন, চবি ছাত্রশক্তি কোনো সরকারি দলের ছাত্রসংগঠনের মতো কিংবা ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তারকারী কোনো নির্দিষ্ট বলয়ের সংগঠন হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে সংগঠনটি।

এদিকে, ঘোষিত আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

উল্লেখ্য, গত ২১শে অক্টোবর জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কমিটি স্থগিত করা হয়েছিল।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা