বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

ছবি-বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা ও বার্ড ফ্লু রোগের ভ্যাকসিনের একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে ১১টি ককশিটের কার্টনে রাখা ১৫৬ লিটার ভারতীয় ভ্যাকসিন জব্দ করা হয়। জব্দ করা এসব ভ্যাকসিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মো. ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের সমন্বয়ে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় উপজেলার ভোটহাট সীমান্ত এলাকা থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব ভ্যাকসিন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, উপজেলার ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব ভ্যাকসিন বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে চালানটি লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্য এবং তারা নিয়মিত ভারতীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ সময় নজরদারির পর ভ্যাকসিনের চালানসহ তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএমের দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা ও বার্ড ফ্লু রোগের ভ্যাকসিনের একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে ১১টি ককশিটের কার্টনে রাখা ১৫৬ লিটার ভারতীয় ভ্যাকসিন জব্দ করা হয়। জব্দ করা এসব ভ্যাকসিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মো. ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের সমন্বয়ে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় উপজেলার ভোটহাট সীমান্ত এলাকা থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব ভ্যাকসিন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, উপজেলার ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব ভ্যাকসিন বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে চালানটি লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্য এবং তারা নিয়মিত ভারতীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ সময় নজরদারির পর ভ্যাকসিনের চালানসহ তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএমের দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা