বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

এক দশকে পিরোজপুরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭৩ শতাংশ, কর্মসংস্থান ১ লাখ ৮৪ হাজার

ছবিঃ বিপ্লবী বার্তা

এক দশকে পিরোজপুর জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৭৩ দশমিক ১৮ শতাংশ। ২০১৩ সালে জেলায় অর্থনৈতিক ইউনিট ছিল ৫৫ হাজার ২০৩টি। ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী, তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬০০টিতে। এসব অর্থনৈতিক ইউনিটে বর্তমানে কর্মরত রয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জন।

বুধবার (২৫ নভেম্বর) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান।

সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে শুমারির ফলাফল তুলে ধরেন পিরোজপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক হারুন-অর-রশীদ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পিরোজপুরে বর্তমানে ৯৫ হাজার ৬০০টি অর্থনৈতিক ইউনিটের মধ্যে স্থায়ী প্রতিষ্ঠান ৫৩ হাজার ৫৬টি, অস্থায়ী প্রতিষ্ঠান ২ হাজার ৬৫১টি এবং অর্থনৈতিক খানা ৩৯ হাজার ৮৯৩টি। এসব ইউনিটে নিয়োজিত জনবলের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৯২০ জন পুরুষ এবং ২১ হাজার ৭১২ জন নারী।

কর্মরত জনবলের মধ্যে স্থায়ী প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার ১০৮ জন, অস্থায়ী প্রতিষ্ঠানে ৩ হাজার ৪৯৩ জন এবং অর্থনৈতিক খানায় ৫৬ হাজার ৩১ জন কাজ করছেন।

জাতীয় শিল্পনীতি-২০২২ অনুযায়ী, পিরোজপুরে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে ২৮টি, মাঝারি শিল্প ২০৩টি, ক্ষুদ্র শিল্প ২ হাজার ৬৮৫টি, মাইক্রো শিল্প ৫৬ হাজার ৭৯১টি এবং কুটির শিল্প ৩৫ হাজার ৮৯৩টি।

অন্যদিকে, দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্রেও ইউনিটের সংখ্যা বৃদ্ধির তথ্য উঠে এসেছে শুমারিতে। ২০২৪ সালে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। অর্থাৎ ১১ বছরে দেশে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ।

শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে অর্থনৈতিক ইউনিটগুলোতে মোট ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন কর্মরত ছিলেন। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন। সে হিসাবে এক দশকে কর্মরত জনবল বেড়েছে ২৫ দশমিক ০৩ শতাংশ। মোট কর্মজীবীর মধ্যে পুরুষ ৮৩ দশমিক ২৮ শতাংশ, নারী ১৬ দশমিক ৭১ শতাংশ এবং হিজড়া জনগোষ্ঠীর সদস্য ০ দশমিক ০১ শতাংশ।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সেবা খাতনির্ভর বলেও শুমারিতে উঠে এসেছে। মোট অর্থনৈতিক ইউনিটের ৯০ দশমিক ০২ শতাংশ সেবা খাতের এবং ৯ দশমিক ৯৮ শতাংশ শিল্প খাতের অন্তর্ভুক্ত। এর মধ্যে পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত খাতের অংশ ৪১ দশমিক ৮২ শতাংশ।

সেমিনারে জানানো হয়, অর্থনৈতিক শুমারি একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার। এর মাধ্যমে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা, কর্মরত জনবল, প্রতিষ্ঠানের ধরন, সুযোগ-সুবিধা ও সেবাসংক্রান্ত তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং অর্থনৈতিক উন্নয়নের কর্মপরিকল্পনা গ্রহণ সহজ হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪ সালে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে। এর আগে ১৯৮৬ সালে প্রথম, ২০০১ ও ২০০৩ সালে দুই পর্যায়ে দ্বিতীয় এবং ২০১৩ সালে তৃতীয় অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। এবারের শুমারিতে তথ্য সংগ্রহে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং (ক্যাপি) ও জিআইএস ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করা হয়।

সেমিনারে জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক হারুন-অর-রশীদ বলেন, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নির্ভুল তালিকা তৈরি এবং নিয়মিত হালনাগাদের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) জরিপ পরিচালিত হচ্ছে। এ জরিপের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ধরন, কার্যক্রম ও পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করা সম্ভব হবে। এ কাজে ব্যবসায়ী ফোরাম ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, অর্থনৈতিক শুমারি ২০২৪ দেশের বর্তমান অর্থনৈতিক ইউনিটগুলোর চিত্র তুলে ধরছে। পিরোজপুর জেলার অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য সংগ্রহকারীদের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের পরামর্শ দেন, যাতে সরকার বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারে। এ সময় সরকারি দপ্তর, সুশীল সমাজ, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিদেরও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জহিরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা। সেমিনার সঞ্চালনা করেন পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এক দশকে পিরোজপুরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭৩ শতাংশ, কর্মসংস্থান ১ লাখ ৮৪ হাজার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা