বিপ্লবী বার্তা

মূল পাতা

কৃষি ও প্রকৃতি

১৮ ই ডিসেম্বর থেকে শুরু হবে ফরিদপুর চিনিকলে আখ মাড়াই এবং চিনি উৎপাদন।

ছবিঃ বিপ্লবী বার্তা

ফরিদপুর সুগার মিলে আগামী ১৮ ডিসেম্বর থেকে আখ মাড়াই শুরু হবে। মাড়াই শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবেই মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানান মিল কর্তৃপক্ষ।বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, মিল চালু হওয়ার আগে মিলের প্রত্যেকটি সেক্টরে পরিদর্শন করছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ।

এ সময় তার সঙ্গে ছিলেন উপ-মহাব্যবস্থাপক (উৎপাদন) পরিমল সেন, ডিজিএম মোহাম্মদ মোফাকখারুল ইকবাল, যন্ত্রকৌশল বিভাগের ব্যবস্থাপক অপু কুমার পালসহ মিলের অন্যান্য কর্মকর্তারা। তারা মাড়াই শুরুর আগে মিলের বিভিন্ন যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া ও প্রস্তুতি ঘুরে দেখেন।মাড়াই শুরুর খবরে মধুখালীসহ মিল জোনের আখচাষিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ বলেন, গত বছর অতি বৃষ্টির কারণে আখের গোড়ায় পানি জমে যাওয়ার ফলে ব্যাপক ক্ষতি হয়। অনেক জমির আখ নষ্ট হয়ে যায়, ফলনও কমে যায়। এতে মিলের উৎপাদন ব্যাহত হয়। এ বছর তেমন ক্ষতি হয়নি। আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলন ভালো হয়েছে।তিনি আরও বলেন, ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৭৭ হাজার ১৮৭.৮০৮ মেট্রিক টন আখ মাড়াই হয়। আর চলতি ২০২৫-২৬ মৌসুমে ৭৫ হাজার ৯০৩.০৭০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্য পূরণ হলে মিল লাভবান হবে বলে আশা করা যায়।

চাষিরা বলেন, এবার আখের ফলন ভালো হয়েছে। অনেক এলাকায় বাম্পার ফলন হয়েছে। সময়মতো মাড়াই শুরু হলে তারা আখ সরবরাহ করে ন্যায্য দাম পাবেন বলে আশা করছেন।

মিল কর্তৃপক্ষ জানায়, মাড়াই মৌসুমকে সামনে রেখে যন্ত্রপাতি মেরামত, আখ সংগ্রহ ও পরিবহনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১৮ ই ডিসেম্বর থেকে শুরু হবে ফরিদপুর চিনিকলে আখ মাড়াই এবং চিনি উৎপাদন।

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুর সুগার মিলে আগামী ১৮ ডিসেম্বর থেকে আখ মাড়াই শুরু হবে। মাড়াই শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবেই মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানান মিল কর্তৃপক্ষ।বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, মিল চালু হওয়ার আগে মিলের প্রত্যেকটি সেক্টরে পরিদর্শন করছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ।

এ সময় তার সঙ্গে ছিলেন উপ-মহাব্যবস্থাপক (উৎপাদন) পরিমল সেন, ডিজিএম মোহাম্মদ মোফাকখারুল ইকবাল, যন্ত্রকৌশল বিভাগের ব্যবস্থাপক অপু কুমার পালসহ মিলের অন্যান্য কর্মকর্তারা। তারা মাড়াই শুরুর আগে মিলের বিভিন্ন যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া ও প্রস্তুতি ঘুরে দেখেন।মাড়াই শুরুর খবরে মধুখালীসহ মিল জোনের আখচাষিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ বলেন, গত বছর অতি বৃষ্টির কারণে আখের গোড়ায় পানি জমে যাওয়ার ফলে ব্যাপক ক্ষতি হয়। অনেক জমির আখ নষ্ট হয়ে যায়, ফলনও কমে যায়। এতে মিলের উৎপাদন ব্যাহত হয়। এ বছর তেমন ক্ষতি হয়নি। আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলন ভালো হয়েছে।তিনি আরও বলেন, ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৭৭ হাজার ১৮৭.৮০৮ মেট্রিক টন আখ মাড়াই হয়। আর চলতি ২০২৫-২৬ মৌসুমে ৭৫ হাজার ৯০৩.০৭০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্য পূরণ হলে মিল লাভবান হবে বলে আশা করা যায়।

চাষিরা বলেন, এবার আখের ফলন ভালো হয়েছে। অনেক এলাকায় বাম্পার ফলন হয়েছে। সময়মতো মাড়াই শুরু হলে তারা আখ সরবরাহ করে ন্যায্য দাম পাবেন বলে আশা করছেন।

মিল কর্তৃপক্ষ জানায়, মাড়াই মৌসুমকে সামনে রেখে যন্ত্রপাতি মেরামত, আখ সংগ্রহ ও পরিবহনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা