বিপ্লবী বার্তা

মুহা: মনিরুজ্জামান

মুহা: মনিরুজ্জামান

মধুখালী


ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় নিহত কলেজছাত্র

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় সাইফ আহমেদ চন্দন মুন্সী (২২) নামের এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মধুখালী-আরকান্দি সড়কের আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত চন্দন মুন্সী উপজেলার বাগাট ইউনিয়নের আরকান্দি গ্রামের মুন্সি বেনজির আহমেদের ছেলে। তিনি ফরিদপুর কৃষি কলেজের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাগাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চন্দন। পথে মধুখালী-আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মধুখালী থানার ওসি সুকদেব কর্মকার জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।ড়

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় নিহত কলেজছাত্র