ভাগ্যের খেলায় হেরেছে বাংলাদেশ, তবে ব্যাটিং প্রথমেই করবেন নাজমুল হোসেন শান্তরা। সেঞ্চুরিয়নে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তবে নির্ধারিত সময়ে টস হয়নি; ঝুম বৃষ্টির কারণে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় পর ম্যাচ শুরু হয়েছে।
একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে মুশফিকুর রহিম ও হাসান মাহমুদের ছিটকে পড়া প্রায় নিশ্চিতই ছিল; তাদের পাশাপাশি বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
এই তিনজনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম। ফলে চার পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ, একাদশে রাখা হয়নি কোনো বিশেষজ্ঞ স্পিনার।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। এর আগে প্রথম টেস্টে জোহানাসবার্গে ৯ উইকেটে হেরেছিল সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কুস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ইউয়ান মুল্ডার, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন