যশোরের কেশবপুরে কালোমুখো হনুমানের উপদ্রবে বিপাকে পড়েছেন মাষকলাই চাষিরা। দলবেঁধে মাঠে নেমে কৃষকের মাষকলাই খেয়ে সাবাড় করছে হনুমান। শুধু ফসল খেয়েই ক্ষান্ত হচ্ছে না, ক্ষেতের গাছপালা টেনে ছিঁড়ে ও মাড়িয়ে নষ্ট করছে। এতে উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে হনুমানের দল মাঠে হানা দিচ্ছে। অনেক সময় কৃষকরা ঘুম থেকে উঠে জমিতে যাওয়ার আগেই হনুমানের দল ক্ষেতের মাষকলাই খেতে শুরু করে। কৃষকরা মাঠে পৌঁছানোর আগেই গাছের ফল ও কচি অংশের ব্যাপক ক্ষতি হচ্ছে। দলবেঁধে আসায় হনুমান তাড়াতেও হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
সরেজমিনে উপজেলার ভোগতীনরেন্দ্রপুর এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন মাষকলাই ক্ষেতে কালোমুখো হনুমানের আনাগোনা। কোথাও হনুমান গাছ থেকে মাষকলাইয়ের ফল ছিঁড়ে খাচ্ছে, আবার কোথাও গাছের ডালপালা ভেঙে ও টেনে ছিঁড়ে ফেলছে। এতে ক্ষেতের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে মাষকলাই গাছ। কৃষকের কষ্টের ফসল এভাবে নষ্ট হতে দেখে হতাশ স্থানীয় বাসিন্দারাও।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কেশবপুর উপজেলার বিভিন্ন মাঠে প্রায় ২০ হেক্টর জমিতে মাষকলাই আবাদ করেছেন কৃষকরা। এ বছর ফসলের অবস্থা ও ফলন ভালো হয়েছে। মাষকলাই পুষ্টিগুণসমৃদ্ধ একটি ডালজাতীয় ফসল। এটি দিয়ে ডাল, বড়ি ও বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। বিশেষ করে শীত মৌসুমে মাষকলাইয়ের ডালের বড়ির চাহিদা বেশি থাকায় অনেক পরিবার নিজেদের প্রয়োজন মেটাতে বাড়ির আশপাশের জমিতে এ ফসলের আবাদ করে থাকেন।
কেশবপুর পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর (ভবানীপুর) এলাকার বাসিন্দা ইতি খাতুন বলেন, ‘শীতের সময় কুমড়ার বড়ি তৈরির জন্য কিছু মাষকলাই লাগিয়েছিলাম। ভেবেছিলাম, নিজেদের প্রয়োজন মিটিয়ে কিছু ফসল ঘরে তুলতে পারব। কিন্তু হনুমানের দল এসে গাছের ফল খেয়ে ও ছিঁড়ে নষ্ট করে দিচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো সময় হনুমান এসে ক্ষেতের ক্ষতি করছে। কষ্ট করে লাগানো ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে খুব খারাপ লাগছে।’
এলাকাবাসী জানান, কেশবপুরের বনবাদাড়ে দীর্ঘদিন ধরে কালোমুখো হনুমানের বসবাস। একসময় এলাকায় পর্যাপ্ত গাছপালা ও প্রাকৃতিক আবাসস্থল থাকায় হনুমান সহজেই খাবার সংগ্রহ করতে পারত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বনবাদাড় ও বড় বড় গাছপালা কমে যাওয়ায় তাদের স্বাভাবিক খাদ্য সংগ্রহের জায়গা সংকুচিত হয়েছে। ফলে খাবারের সন্ধানে হনুমানের দল এখন লোকালয়, বাড়ির আঙিনা ও কৃষিজমিতে চলে আসছে। এতে কখনো ফলদ গাছ, কখনো শাকসবজি, আবার কখনো ডালজাতীয় ফসলের ক্ষতি হচ্ছে।
স্থানীয় কৃষকদের ভাষ্য, হনুমান বন্যপ্রাণী হওয়ায় তাদের তাড়ানোর ক্ষেত্রেও নানা সমস্যা রয়েছে। অনেক সময় তাড়াতে গেলে তারা আক্রমণাত্মক আচরণ করে। আবার বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষকরা হনুমানকে আঘাত করতেও চান না। ফলে একদিকে বন্যপ্রাণী রক্ষা, অন্যদিকে নিজেদের ফসল রক্ষার চিন্তায় পড়েছেন তাঁরা।
কৃষকদের আশঙ্কা, এভাবে হনুমানের উপদ্রব অব্যাহত থাকলে মাষকলাইয়ের কাঙ্ক্ষিত ফলন ঘরে তোলা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এ ক্ষতি পুষিয়ে নেওয়া আরও কঠিন। তাই ফসল রক্ষায় কার্যকর ও নিরাপদ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসী ও কৃষকদের দাবি, হনুমানের প্রাকৃতিক আবাসস্থল ও খাদ্যের পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি কৃষকের ফসল রক্ষায় সংশ্লিষ্ট বন বিভাগ ও কৃষি বিভাগকে উদ্যোগ নিতে হবে। বন্যপ্রাণীর কোনো ক্ষতি না করে কীভাবে কৃষিজমিতে তাদের প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা চান তাঁরা। একই সঙ্গে হনুমানের উপদ্রবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন