পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনে পুড়ে মো. সিয়াম (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে দুর্বৃত্তরা দুটি বাসে আগুন দিলে এ ঘটনা ঘটে। একই রাতে জেলার নাজিরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া একটি ইউনিয়ন পরিষদ ভবনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেওয়া হয়। ‘বাহক’ বাসটির নিবন্ধন নম্বর বরিশাল মেট্রো-ব-১১-০১৩২ এবং ‘লিসা’ বাসটির নম্বর খুলনা মেট্রো-ব-১১-০০৫১। ‘লিসা’ বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম সরদার। অন্যদিকে ‘বাহক’ বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
বাস দুটিতে আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ও ওসি।
এদিকে একই রাতে নাজিরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত পৌনে দুইটার দিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদ ভবনে এবং আড়াইটার দিকে কবিরাজবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবিরাজবাড়ী এলাকায় মোস্তফা মাঝির ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। এসব দোকানের মধ্যে মুদি ও মনিহরি, যন্ত্রাংশ এবং গ্যারেজের দোকান রয়েছে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনির মোল্লা জানান, রাত পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের হলরুমে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে হলরুমের দরজা, জানালা ও বেঞ্চ পুড়ে যায়। সেখানে রাখা টিসিবির পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে কবিরাজবাড়ী এলাকায় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন