বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

রাজাপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজাপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লা আদালতের গ্রেফতারি  পরোয়ানাভুক্ত ছিলেন। গত সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  আলী হোসেন মোল্লা ওই গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি আলী হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ মামলায় শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকার দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে আলী হোসেন মোল্লা তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৮ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ফুহাত মীরের সহায়তায় জানালার শিক ভেঙে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করেন তিনি। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

ঘটনার বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, 'ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার  আলী হোসেন মোল্লাকে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।'

ধর্ষণ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রাজাপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা