বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন

ছবিঃ বিপ্লবী বার্তা

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে হয়েছে এমসিজে উৎসব ২০২৬।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ উপলক্ষে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের মামুদ ভবনের সামনে থেকে শুরু হয়ে মিডিয়া চত্বর ও বিজয় সড়ক ঘুরে ক্যাফেটেরিয়ায় এসে শেষ হয়।

পরবর্তীতে  সেখানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও বিকেলে  নবীন বরণ, সংবর্ধনা ও আলোচনা সভা ও সন্ধ্যায়  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

দিবসটি উপলক্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান বলেন, “বিভাগের শিক্ষার্থীদের ক্লান্তি দূর করে ক্যারিয়ার ও বিনোদনের সমন্বয়ে দিনব্যাপী এমসিজে উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যস্ত একাডেমিক জীবনের বাইরে কিছুটা আনন্দ ও রিফ্রেশমেন্ট দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার এবং উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন বলেন, “এমসিজে উৎসব ২০২৬-এ উপস্থিত হতে পেরে ভালো লাগছে। একঝাঁক তরুণ প্রাণ যারা আগামীতে সাংবাদিকতায় আসবে।ডিজিটাল মাধ্যমের জন্য নিজেকে প্রস্তুত করা,তাহলে ক্যারিয়ার ভালো হবে বলে মনে করেন তিনি।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নজরুল ইসলাম বলেন, “শুধু একাডেমিক জ্ঞান অর্জনই নয়। তাদের ব্যবহারিক জীবনের সঙ্গে যে বিষয়গুলো জড়িত আছে, সে বিষয়গুলোতেও জ্ঞান অর্জন করতে হবে। সেগুলো একাডেমিক জ্ঞানের পাশাপাশি অর্জন করতে হবে। যার পরিণতিতে দেখা যাবে, তারা প্রফেশনাল জীবনে ভালো করবে।”

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এমসিজে উৎসব

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে হয়েছে এমসিজে উৎসব ২০২৬।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ উপলক্ষে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের মামুদ ভবনের সামনে থেকে শুরু হয়ে মিডিয়া চত্বর ও বিজয় সড়ক ঘুরে ক্যাফেটেরিয়ায় এসে শেষ হয়।

পরবর্তীতে  সেখানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও বিকেলে  নবীন বরণ, সংবর্ধনা ও আলোচনা সভা ও সন্ধ্যায়  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

দিবসটি উপলক্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান বলেন, “বিভাগের শিক্ষার্থীদের ক্লান্তি দূর করে ক্যারিয়ার ও বিনোদনের সমন্বয়ে দিনব্যাপী এমসিজে উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যস্ত একাডেমিক জীবনের বাইরে কিছুটা আনন্দ ও রিফ্রেশমেন্ট দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার এবং উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন বলেন, “এমসিজে উৎসব ২০২৬-এ উপস্থিত হতে পেরে ভালো লাগছে। একঝাঁক তরুণ প্রাণ যারা আগামীতে সাংবাদিকতায় আসবে।ডিজিটাল মাধ্যমের জন্য নিজেকে প্রস্তুত করা,তাহলে ক্যারিয়ার ভালো হবে বলে মনে করেন তিনি।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নজরুল ইসলাম বলেন, “শুধু একাডেমিক জ্ঞান অর্জনই নয়। তাদের ব্যবহারিক জীবনের সঙ্গে যে বিষয়গুলো জড়িত আছে, সে বিষয়গুলোতেও জ্ঞান অর্জন করতে হবে। সেগুলো একাডেমিক জ্ঞানের পাশাপাশি অর্জন করতে হবে। যার পরিণতিতে দেখা যাবে, তারা প্রফেশনাল জীবনে ভালো করবে।”

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা