বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ছাত্রলীগের নাশকতা প্রতিরোধে

ক্রিকেট খেলে রাতভর পাহাড়ায় ইবি ছাত্রদল

ছবি: মাওয়াজুর রহমান

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্ভাব্য অতর্কিত হামলা ও নাশকতা প্রতিহত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ক্রিকেট খেলে রাতভর পাহারা দিচ্ছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সারারাত সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব রাফিজ আহমেদ।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদলের নেতাকর্মীদের এভাবে পাহারা দিতে দেখা যায়।

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত নাশকতা ও অগ্নিসন্ত্রাসমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি, শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব।

এর আগে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের দিগন্ত ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। ভাটই বাজারে সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিল ইবির এ বাসটি। পরে জট ছাড়িয়ে গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। তবে চলন্ত বাসের চাকায় লেগে বোমাটি রাস্তায় ছিটকে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং বাসটি অক্ষত রয়েছে।

ছাত্রলীগের নাশকতা ইবি ছাত্রদল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ক্রিকেট খেলে রাতভর পাহাড়ায় ইবি ছাত্রদল

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্ভাব্য অতর্কিত হামলা ও নাশকতা প্রতিহত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ক্রিকেট খেলে রাতভর পাহারা দিচ্ছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সারারাত সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব রাফিজ আহমেদ।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদলের নেতাকর্মীদের এভাবে পাহারা দিতে দেখা যায়।

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত নাশকতা ও অগ্নিসন্ত্রাসমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি, শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব।

এর আগে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের দিগন্ত ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। ভাটই বাজারে সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিল ইবির এ বাসটি। পরে জট ছাড়িয়ে গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। তবে চলন্ত বাসের চাকায় লেগে বোমাটি রাস্তায় ছিটকে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং বাসটি অক্ষত রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা